এবার উত্তরপ্রদেশের গোরক্ষপুর মন্দিরের পর্যটন করতে আশা ও স্থানীয় মানুষদের জন্য খুশীর খবর নিয়ে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, উত্তর প্রদেশ সরকার গোরক্ষপুর মন্দিরে শীঘ্রই একটি লেজার শো এবং ওয়াটার শো দেখানো শুরু করবে উত্তরপ্রদেশ সরকার, এবং এই মর্মে ওই মন্দির ৬.৫ কোটি টাকা খরচ করবে!
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সহায়তায় উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ, বিখ্যাত ওই গোরক্ষপুর মন্দিরের মঠ সংস্কার ও তার সৌন্দার্যয়ন প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং ওই মঠের প্রধান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ওই প্রকল্প রূপায়নের জন্য ফ্রান্স থেকে নিয়ে আসা হচ্ছে ইঞ্জিনিয়ারদের, এবং বলা হয়েছে সম্ভবত আগামী মাস থেকেই সাধারণ মানুষের জন্য চালু করা হবে এই অনুষ্ঠান।

No comments:
Post a Comment