যুক্তরাষ্ট্রে ৫৮ বছর বয়সী এক নারী নাতনিকে গর্ভে ধারণ করেছেন। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে সন্তানটি ভূমিষ্ঠ হবে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা জুলিয়া নাভারু মেয়ে লরেনা ম্যাককিনুসের (৩২) জন্য এ সন্তান জন্ম দিতে যাচ্ছেন। মেয়ের ডিম্বানু ও মেয়ে জামাইয়ের শুক্রানুর মিলনে সৃষ্ট ভ্রুণ জুলিয়ার গর্ভে প্রতিস্থাপন করা হয়।
তিনি সল্ট লেক ট্রিবিউন পত্রিকাকে বলেন, ‘পরিবারের সদস্য হিসেবে আমাদের একে অন্যকে সাহায্য করা উচিত।’
একাধিক গর্ভপাতের কারণে লরেনা সন্তান ধারণে অক্ষম হওয়ার পর মা এগিয়ে আসেন। যদিও প্রায় ১২ বছর আগে জুলিয়ার মেনোপজ ঘটে। তিন মাস হরমোন চিকিৎসার মাধ্যমে তাকে সন্তান ধারণে সক্ষম করে তোলা হয়।
তবে ডিম্বানু প্রতিস্থাপনের ক্ষেত্রে ডাক্তাররা ৪৫ শতাংশ সম্ভাবনার কথা বললেও শেষ পর্যন্ত তা সফলভাবেই সম্পন্ন হয়। এছাড়া তার গর্ভধারণকালও ভালোভাবেই পার হচ্ছে।
সন্তানের পিতা মিকাহ ম্যাকিনন বলেন, আমার ধারণার চেয়েও কাজটি সুন্দরভাবে শেষ হয়েছে। পুরো বিষয়টিতে আমি খুব খুশি।
তিনি বলেন, ইচ্ছে করলে আমরা আরো সন্তান নিতে পারি। এখনও আমাদের কাছে পাঁচটি ভ্রণ রয়ে গেছে।

No comments:
Post a Comment