যেসব অভ্যাসে অকালে মৃত্যুঝুঁকি বাড়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

যেসব অভ্যাসে অকালে মৃত্যুঝুঁকি বাড়ে




সুস্থ থাকতে সবাই কত কিছুই না করে। নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার খাওয়া,  চিকিত্সকের পরামর্শ অনুযাযী ওষুধ খাওয়া –এসবই সবাই সুস্থ থাকার জন্য করে। কিন্তু এসব নিয়ম মানা সত্ত্বেও দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস বা অসেচতনতা আছে যেগুলি অকালে মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়।
১. মোবাইল ফোন বর্তমানে  সবার কাছেই অতি প্রয়োজনীয় একটি জিনিস। এই মোবাইল ফোন জামার বুক পকেটে রেখে সারাদিনই নিজের নানা কাজের মধ্যে ডুবে থাকেন অনেকেই। আবার রাতে শোওয়ার সময় ফোনটা রাখেন বালিশের নীচে। কিন্তু অনেকেরই জানা নেই,  এ ধরনের অভ্যাস দ্রুত আয়ু কমিয়ে দেয়। কারণ মোবাইল ফোনের ক্ষতিকর রেডিয়েশন হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর। তাই এ ধরনের অভ্যাস দ্রুত পরিত্যাগ করা উচিত।
২. রাতজাগা আজকাল অনেকের কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের অভ্যাসে পরিণত হয়েছে।  সারাদিন ক্লাস করে এসেও রাতে না ঘুমিয়ে অনেকে সামাজিক মাধ্যম কিংবা ইন্টারনেটে ডুবে থাকেন।  আবার আগের তুলনায় এখন রাতের শিফটে কাজের চাপও বেড়েছে অনেক অফিসে। গবেষণা বলছে, অতিরিক্ত বা দিনের পর দিন রাত জাগার কারণে অকালে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। সেই সঙ্গে নানা রকমের শারীরিক সমস্যাও দেখা দেয়।
৩. আজকাল এক নাগাড়ে চেয়ারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হয় অনেক অফিসে। এর ফলে মেদ বৃদ্ধি পায়। সেই সঙ্গে চোখের ও পিঠের নানা সমস্যা দেখা যায়। এতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। অন্যদিকে অতিরিক্ত মেদ জমার কারণে নানারকম শারীরিক জটিলতাও দেখা দেয়।
৪. অনেক নারীরই অনিয়মিত পিরিয়ড হয়। বেশিরভাগ সময়ই এটাকে গুরুত্ব দেন না নারীরা। কিন্তু দীর্ঘদিন এই সমস্যা চললে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তা না হলে জটিল কোন সমস্যাও হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad