ডিম ভালো না পঁচা চিনবেন যেভাবে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

ডিম ভালো না পঁচা চিনবেন যেভাবে



ডিম প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ায় তা শরীরের জন্য অত্যন্ত উপকারি। কোনো ঝামেলা ছাড়া ভাজি, ভর্তা, সিদ্ধ করে যা খুব সহজে খাওয়া যায় তা হল ডিম। তবে ডিম কিনে অনেক বিপাকে পড়েন। কারণ গরমের সময়ে ডিম বেশি পচে যায়।

দোকান থেকে ডিম কিনে আনলেন। তারপর সিদ্ধ করে ডিমের কারি বা কষা কিছু একটা বানিয়েও ফেললেন। তারপর খেতে গিয়েই যত বিপত্তি বাধল! দেখলেন বা দুর্গন্ধ থেকে বুঝলেন, দু-একটা ডিম পচা।
ব্যস, পুরো পরিশ্রমটাই মাটি! কিন্তু ডিম না ফাটিয়ে বোঝার উপায় কি যে সেটা পচা না ভাল! উপায় আছে। ডিম না ফাটিয়েও সহজেই দু-একটা ছোট্ট পরীক্ষা করে বুঝে নেওয়া সম্ভব যে কোন ডিমটা পচা আর কোনটা ভাল।
পচা ডিম চিনবেন যেভাবে-
পানির মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিন
ডিম ভাল না পচা জানতে চান? খুব সহজে বুঝে নেওয়া সম্ভব। গামলা ভরতি পানির মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিন। যদি ডিমগুলো ডুবে থাকে তাহলে বুঝবেন যে সেগুলো ভাল। আর যদি ডিমগুলো ভেসে ওঠে, তো জানবেন সেগুলো পচা।
কানের কাছে ডিম নিয়ে আলতো করে ঝাঁকান
কানের কাছে একটি একটি করে ডিম নিয়ে আলতো করে ঝাঁকান। যে ডিমগুলোর থেকে বেশি আওয়াজ আসবে, জানবেন সেগুলো পচা।
ব্যস, ছোট্ট এই পরীক্ষার মাধ্যমে আগাভাগেই চিনে নিন পচা ডিম। আর বাছাই করা ভাল ডিম দিয়ে অমলেট, সিদ্ধ, পোচ, কারি বা কষা যা খুশি একটা নিশ্চিন্তে বানিয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Post Top Ad