ত্রিকোণ প্রেম: স্ত্রীকে ফাঁস সিভিক স্বামীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ত্রিকোণ প্রেম: স্ত্রীকে ফাঁস সিভিক স্বামীর!




গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ত্রিকোণ প্রেমের জেরে গলায় ফাঁস দিয়ে মারার অভিযোগ সিভিক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার হেলেঞ্চা ট্যাঙ্কিপাড়া ৩ নং কলোনি এলাকায় । মৃত গৃহবধূর নাম সংগীতা রায় (২৫) বাড়ি বনগাঁ থানার কাকলেমাড়ি এলাকায় ৷

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বাগদার হেলেঞ্চা ৩ নং কলোনির বাসিন্দা কঙ্কন রায় ৭ বছর আগে বিয়ে করে বনগাঁ থানার কাকলেমারি গ্রামের সঙ্গীতা রায়কে। তাদের একটা ৪ বছরের কন্যা সন্তান আছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় সঙ্গীতা কাপড় দিয়ে রান্না ঘরে আত্মহত্যার চেস্টা করে, সেই সময় চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে এসে তাকে বাগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার সঙ্গীতাকে মৃত বলে ঘোষনা করে।

মৃতার বাবা সঞ্জয় বিশ্বাস বলেন, "কঙ্কনের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। সেই কারনে আমার মেয়ের উপর দীর্ঘ দিন অত্যাচার করত। কাল আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা৷ " কঙ্কন বাগদা থানায় সিভিক ভলেনটিয়ার কর্মী বলে জানাগিয়েছে। পুলিশ কঙ্কন রায়কে আটক করেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad