স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ জামাইবাবুর সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে স্বামী আত্মঘাতী। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার আয়াস গ্রামে।
জানা গিয়েছে, জামাইবাবুর সাথে স্ত্রী বেবি পটুয়ার অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেনি পেশায় শিক্ষক ইসরাফিল পটুয়া । সেই সম্পর্কের কথা স্ত্রীকে বললে তাদের মধ্যে অশান্তি হয় । পাশাপাশি এই নিয়ে শ্বশুর বাড়ির সঙ্গেও অশান্তির হতো ইসরাফিল পটুয়ার । অভিযোগ তাকে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোক জন স্কুলে গিয়ে বিভিন্ন সময় অপমান করতো ইসরাফিলকে । এমনকি তাকে মারধর করে স্ত্রী ও জামাই বাবু । এই অপমানে নিজের বাড়িতে কীট নাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন শিক্ষক ইসরাফিল । গত বুধবার রাতে কীট নাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে । পরিবারের লোক তাকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বর্ধমানে নিয়ে যাওয়ার কথা থাকলেও রাতেই তার মৃত্যু হয় ।শুক্রবার তার মৃত দেহ রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ময়না তদন্ত করা হয় ।এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশ তদন্ত করতে গিয়ে বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । সেই সুইসাইড নোটে স্ত্রী , জামাই বাবু সহ পাঁচ জনের বিরুদ্ধে তার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে ।

No comments:
Post a Comment