এবার ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে সরব হলেন বিজেপি কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়।রবিবার বিজেপির এক জনসভায় এসে ইসলামপুরে তিন ছাত্র মৃত্যুর প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ২৬ সেপ্টেম্বর ইসলামপুর তিন ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে, তা পালন করা হবে। যতই তৃণমূল বাঁধা দিক না কেন! বাংলার তিন তরতাজা ছাত্রের অকাল মৃত্যুর জবাব এবার সাধারণ মানুষই দেবে। কোনও যানবাহন কেন কোনও মানুষ ঘর থেকে বেরোবেন না বলে দাবী জয়ের।
অন্যদিকে ইসলামপুরের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি ২৬ শে সেপ্টেম্বর যে বনধ ঘোষণা করেছে তাঁরই প্রতিবাদস্বরূপ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যে উন্নতি করেছে সেই উন্নতিকে আটকাতে বিরোধী দল বিভিন্ন পরিকল্পনা করেছে। বিরোধী দলের এই পরিকল্পনাকে রোধ করতে তৃনমূল কংগ্রেস তার সব শাখার প্রতিটি ব্লক ও ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃনমূল কর্মীরা ২৬ তারিখ মিছিল করার সিদ্ধান্ত নেয় ।
বাস চলবে না, ট্রেন চলবে না এটা বাংলার মানুষ মেনে নেবে না। সোমবার থেকে কর্মীদের জেলায় জেলায় গ্রামে গ্রামে প্রচার করার আবেদন করেন যে তারা যেন বনধ না মানার আবেদন করে মানুষের কাছে । সর্বত্র সরকারি,বেসরকারি অফিস, স্কুল,কলেজ, অসংগঠিত ক্ষেত্রের কাজ স্বাভাবিক থাকবে।

No comments:
Post a Comment