বার্ণপুরে আইএসপির পার্কিং এ আবর্জনার স্তুপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

বার্ণপুরে আইএসপির পার্কিং এ আবর্জনার স্তুপ



জয়ন্ত সাহা আসানসোল : বার্ণপুর ডেইলি মার্কেটের উল্টোদিকে বাজার করতে আসা কর্মীদের সুবিধার্থে গাড়ী রাখার নিঃসুল্ক জায়গা করে দিয়েছিল।পার্কিং জোনের ভেতর শৌচাগার ও বানিয়েছে কর্তৃপক্ষ,রয়েছে একটি এটিএম কাউন্টার।সবই আছে কিন্তু বর্তমানে সেটা আস্তাকুড়ে পরিনত হয়েছে, বাজার এবং আশেপাশের ময়লা এনে ফেলা হচ্ছে এই জায়গায়।ময়লার কারণে গন্ধে টেকা দূরহ হয়ে পড়েছে,এ টি এম কাউন্টার থেকে যারা টাকা তুলতে আসে কোনরকম ভাবে নাকে রুমাল চাপা দিয়ে আসে।

শৌচাগার পরিস্কার না হবার কারণে অবস্থা শোচনীয়।এই পার্কিং জোনটা পরিস্কারের দায়িত্ব আসানসোল কর্পোরেশন এবং সেলের কিন্তু দু পক্ষের কেউ এলাকা পরিস্কার করার ব্যাপারে আগ্রহী নয় ফলে জজ্ঞালের পরিমান বাড়ছে।বার্ণপুর শহরের মাঝখানে একদিকে হীরাপুর থানা অন্যদিকে এডিসিপি র অফিস এবং তারই উল্টোদিকে বার্ণপুর ডেইলি মার্কেট, প্রত্যেকদিন মূল রাস্তা ধরে সাধারণ জনগন যাতায়াত করে, এই জায়গায় আসলে নাকে রুমাল চাপা দিয়ে পার হতে হয়।ময়লা আর্বজনার পাশাপাশি কুকুরদের দৌরাত্ম,শহরের মাঝখানে পরিবেশদূষণের জজ্ঞালের স্তুপ দেখেই বোঝা যায় কিন্তু আসানসোল গ্রীন আসানসোল কতটা সফল।

No comments:

Post a Comment

Post Top Ad