নাদাল-ফেদেরার কাছে আমি ঋণী: জকোভিচ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

নাদাল-ফেদেরার কাছে আমি ঋণী: জকোভিচ




ইউএস ওপেনের ফাইনালে জুয়ান মার্টিন দেল পোত্রোকে উড়িয়ে দিয়ে জিতে নিয়েছেন জীবনের ১৪তম গ্রান্ড স্লাম। রাফায়েল নাদালের থেকে আর মাত্র ৩টি গ্রান্ড স্ল্যামে পিছিয়ে জকোভিচ।
রোববার (১০ সেপ্টেম্বর) জুয়ান মার্টিন দেল পোত্রোকে ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৩ সেটে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছেন জকোভিচ। ২০১১, ২০১৫ এর পর আবারও ২০১৮ তে চ্যাম্পিয়ন হলেন তিনি। এরই সঙ্গে জকোভিচের ঝুলিতে চলে আসল ১৪ নম্বর গ্র্যান্ড স্লামটি। সার্বিয়ান সুপারস্টার ছুঁয়ে ফেললেন টেনিসের কিংবদন্তি পিট সাম্প্রাসকে।
আজ রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পরেই জকোভিচের নামটা উচ্চারিত হয়। টেনিসের ‘বিগ-থ্রি’ বলতেই তারা। যুক্তরাষ্ট্র ওপেন জিতে জোকার বলেন, ফেদেরার-নাদালের অনুপ্রেরণাতে তিনি এই জায়গায় এসেছেন।
সাম্প্রাসই ছিলেন জোকারের ছোটবেলার আইডল। তার প্রসঙ্গে জকোভিচ বললেন, আমি ছোট থেকে সাম্প্রাসের খেলা দেখা বড় হয়েছি। সাম্প্রাসের প্রথম বা দ্বিতীয় উইম্বলডনই হবে। তখনই আমি প্রথম টেনিস খেলা দেখি টিভিতে। ওখান থেকেই খেলার অনুপ্রেরণা পেয়েছিলাম। আজ তার কাঁধে কাঁধ মেলানোর তাৎপর্যই আলাদ।
তিনি আরও বলেন, ১০ বছর আগে হলেও তিনি বলতে না যে, ফেদেরার-নাদালের সঙ্গে খেলতে পেরে খুশি। কিন্তু এখন তার চিন্তাভাবনা বদলে গিয়েছে।
জকোভিচ জানান, ফেদেরার-নাদালের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতাই আমাকে তৈরি করেছে। আজ আমি ওদের জন্যই এই জায়গায় আসতে পেরেছি। ওদের কাছে আমি ঋণী।
এই নাদালকে হারিয়েই চলতি বছর উইম্বলডন জিতেছেন জকোভিচ।

No comments:

Post a Comment

Post Top Ad