স্বচ্ছতা অভিযানে প্রশ্নের মুখে রাজ্য সরকার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

স্বচ্ছতা অভিযানে প্রশ্নের মুখে রাজ্য সরকার!



 দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৭ সেপ্টেম্বর জন্মদিন থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে এক স্বচ্ছতার অভিযান শুরু করেছে বঙ্গ বিজেপির নেতা মন্ত্রীরা।বিজেপির কেন্দ্রীয় নেতা তথা হার্টথ্রব অভিনেতা জয় বন্দোপাধ্যায় বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিস্কার করে রাজ্যে এক স্বচ্ছতা অভিযান চালান।পাশাপাশি বলেন,নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই অভিযান চালু করেছেন তাঁরা।মোদীজি গরিব মানুষদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন ইতিমধ্যে, ফলে জয় বলেন,তিনি যেন এরকমই আরও প্রকল্প বের করেন গরীবদের জন্য।এই স্বচ্ছতার মতন তাঁর প্রকল্পগুলিও স্বচ্ছ,যা গরীরদের কাজে লাগে,উপকার হয়।
প্রসঙ্গত মোদীজি উজ্জলা গ্যাস,নির্মলা মিশন ও অনেক প্রকল্প বের করেছেন।এই স্বচ্ছতা অভিযানের মতনই স্বচ্ছতা রাখতে চান গোটা দেশে।জয় বলেন,আজকের এই উদ্যোগ মানুষদের সচেতন করা তাঁরা যেন কোনও আবর্জনা,প্লাস্টিক,কোনো প্যাকেট না ফেলে রাস্তায়।এই সচেতনতা প্রত্যেক মানুষের মধ্যে আনতে হবে।

পাশাপাশি ডেঙ্গু প্রসঙ্গে বলেন,ইতিমধ্যে ডেঙ্গু শুরু হয়ে গিয়েছে।এক বাচ্চা মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।এর জন্য রাজ্য সরকারের পর্যবেক্ষণের দরকার।বাংলায় হাসপাতালের পরিকাঠামোই ভালো না বলে দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের।হাসপাতালের আনাচে-কানাচে নোংরা, আবর্জনা,এমনকি ডেঙ্গুর লার্ভাও রয়েছে।ফলে এইসব বিষয়ে দিকে রাজ্য সরকারের দৃষ্টিপাত করা খুবই অবশ্যক।তিনি রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,রাজ্যের সেতুগুলির অবস্থাই ঠিক নেই,যখন-তখন ভেঙ্গে পড়ছে তাহলে ডেঙ্গুতে মৃত্যু মানুষগুলিকে দেখবেন কিভাবে?

No comments:

Post a Comment

Post Top Ad