১০ বছর ধরে সাত সন্তানকে হত্যা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

১০ বছর ধরে সাত সন্তানকে হত্যা!




 প্রায় ৭০ বছর সময়ে নিজের গর্ভজাত সাত সন্তানকে খুন করার অভিযোগে রবিবার আমেরিকার উটাতে এক ৩৯ বছরের মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মেগান হান্টসম্যান নামের ওই মহিলাকে তাঁর প্লিজেন্ট গ্রোভের বাড়ি থেকে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে একটি সংবাদপত্র। মেগানের প্রাক্তন স্বামীর দেওয়া খবরের ভিত্তিতেই এই নারকীয় হত্যাকাণ্ডের অভিযুক্ত মাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মেগানের প্রাক্তন স্বামীই ওই সন্তানগুলির জনক বলে মনে করা হচ্ছে।
গত শনিবার নিজেদের পুরানো বাড়িতে ফিরবেন বলে গ্যারেজ পরিষ্কার করছিলেন মেগানের প্রাক্তন স্বামী। সেই সময়ই তিনি একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ প্রায় অক্ষত একটি সদ্যজাতের দেহ উদ্ধার করে। এরপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ছটি সদ্যোজাতর দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যেক সদ্যোজাতকে পৃথক পৃথক মোড়কে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তদন্তে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে ওই সন্তানদের প্রসব করার পরই তাদের মেরে ফেলেন মেগান। মেগান ও তাঁর প্রাক্তন স্বামীর আরও তিনটি মেয়ে রয়েছে। তারা মেগানের প্রাক্তন স্বামীর বাবা-মার বাড়িতে থাকেন। তাদের মধ্যে বড় দুটির বয়স ২০ ও ১৮। সর্ব কনিষ্ঠের বয়স ১৩।
মহাভারতের রাজা শান্তনুর স্ত্রী গঙ্গা অষ্টবসুকে ঋষি-অভিশাপ থেকে মুক্তি দিতে জন্মানোর পরই তাঁর সাত সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু মেগান কেন এধরনের কাজ করলেন তার কারণ জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad