শ্রমিকের দেহ উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

শ্রমিকের দেহ উদ্ধার


অবশেষে নিখোঁজ শ্রমিকের দেহ উদ্ধার করল প্রশাসন মৃত শ্রমিকের নাম তারা পদ ঘোষ বয়স ৫৫, জামুড়িয়া থানার অন্তর্গত শেখপুর গ্রামের বাসিন্দা স্থানীয় কেলিস্টার স্পঞ্জ আয়রন কারখানার এর কর্মী ।গতকাল নিখোঁজ ব্যক্তির সন্ধানকে কেন্দ্র করে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেওয়া হয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা অফিস ঘর নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়ায় কারখানার অফিস ভাঙচুর এবং আগুন

মৃত শ্রমিক এর স্ত্রী তপতি দেবী জানান প্রতিদিনের মতোই সকাল ছটার সময় রাম পদ বাবু কাজে বেড়ন।অন্য দিন ন'টা থেকে সাড়ে নটা পর্যন্ত জল খাবার খেতে বাড়ি আসেন। কিন্তু আজ জল খাবার খেতে ঘরে আসেনি। তিনি ভেবেছিলেন পুজোর দিন হওয়ায় একেবারে কাজ সেরে বাড়ি ফিরবেন। কিন্তু সাড়ে 11টা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা কারখানা তে যান ।কিন্তু কারখানার পক্ষ থেকে জানানো হয় তিনি আজ কাজে আসেনি ।এরপর কারখানার হাজিরা খাতায় দেখা যায় তার কাজে যোগ দেওয়ার কথা উল্লেখ থাকলেও কাজ ছাড়ার আর কোন উল্লেখ নেই। এই খবর পেয়ে এলাকার লোক খোঁজাখুঁজি শুরু করে এবং দুপুর 1 টা নাগাদ তারা নিখোঁজ রাম পদ বাবুর জুতো এবং প্যান্ট কারখানার ভেতরে থাকা পুকুর পাড়ে দেখতে পান।স্থানীয়রা তাড়াহুড়ো করে পুকুরের তল্লাশী শুরু করেন। কিন্তু নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি এরপর স্থানীয় উত্তেজিত হয়ে কারখানার অফিস ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ছটা নাগাদ মৃতদেহটি কারখানার ভেতরে পুকুরে ভেসে ওঠে ঘটনাস্থলে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী।

No comments:

Post a Comment

Post Top Ad