স্বনির্ভর গোষ্ঠী নেত্রীর আর্থিক প্রতারণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

স্বনির্ভর গোষ্ঠী নেত্রীর আর্থিক প্রতারণা




কমিউনিটি সার্ভিস প্রভাইডারের দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জ বল্লভপুর ভট্টাচার্য্য পাড়ার মা দুর্গা সয়ম্ভর গোষ্ঠীতে।

মা দুর্গা সয়ম্ভর গোষ্ঠীতে সদস্যদের অভিযোগ ,
পঞ্চায়েতের মাথায় থাকা কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের দুই সদস্যা পম্পিতা গোপ ও মৌসুমি মিত্র এবং স্বয়ম্ভর গোষ্ঠীর উপ দলনেত্রী ঝর্ণা মুখার্জির বিরুদ্ধে অন্যায়ভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সই জাল করে স্বয়ম্বর গোষ্ঠীর দলনেত্রী মালতি মুখার্জির ছবি পাল্টে এক লক্ষ ৪৮ হাজার টাকার ব্যাংক ঋণ নেয়ার অভিযোগ তুলল মা দুর্গা সয়ম্ভর গোষ্ঠী ৮ সদস্যা।

তাদের অভিযোগ, ২০১৫ সালের ২৭ জুন তাদের ১০ টি সেলাই মেশিন প্রদান করা হলেও দশটি পিকো মেশিন প্রদানের কথা ছিল । তার মধ্যে চারটি পিকো মেশিন প্রদান করা হয় । ২০ টি মেশিনপ্রদান করা হয়েছে এই কথা জানিয়ে সই করিয়ে নেয়া হয় তাদের দিয়ে ।এর বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন ২০১৫ ,২ঌ মে । বর্তমানে সেই মেশিনের ঋণ পরিশোধ করে আসছিল আট জন সদস্যা। তাদের টনক নড়ে চলতি বছরের ২৭ আগস্ট। টাকা দেওয়ার সময় স্বনির্ভর দলের সদস্য পূর্ণিমা ভট্টাচার্য্য জানতে পারেন সরকারি চাকরি করার মহিলাদের দলে থাকা চলবে না, সেইমতো এক দফায় ঋণ পরিশোধ করতে উপ দলনেত্রী ঝর্ণা মুখার্জি দ্বারস্থ হয়ে ব্যাংকের খাতা চাইতে খাতা দিতে অস্বীকার করে ঝর্ণাদেবী। পরে ব্যাংকের খাতাগুলি পম্পিতা গোপ ও মৌসুমি মিত্র নামের ২ কমিউনিটি সার্ভিস প্রোভাইডার এর কাছে রয়েছে বলে জানান ঝর্ণাদেবী। অভিযোগকারীদের দাবি এরপরই তারা জানতে পারেন তাদের নামে অভিযুক্তরা প্রায় এক লাখ ৪৮ হাজার টাকার ব্যাংক ঋণ করেছে তাদের কোনো কিছু না জানিয়ে। এই অভিযোগ তুলে মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বল্লভপুর ফাড়ির দ্বারস্থ হলে ফাড়ির আধিকারিক বিষয়টি পঞ্চায়েতের আওতায় রয়েছে বলে নিজের দায় সারেন। পরে অভিযোগকারীরা প্রথমে পঞ্চায়েতের কার্যনির্বাহী প্রধান রানীগঞ্জের বিডিও প্রশান্ত কুমার মাহাতোর দ্বারস্থ হন। বল্লভপুরের প্রধান সিদান মন্ডল ও বিডিও বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।যদিও এ বিষয়ে অভিযুক্তরা কোন মন্তব্য না করে নিজেদের দায় এড়িয়েছেন। যদিও শনিবার রাতে আসানসোল গ্রামীন এলাকার ব্লক প্রেসিডেন্ট বাবু রায়ের নেতৃত্বে ৪৫ টি স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যরা টাকা তছরূপকারী ঝর্ণা মুখার্জী , পম্পিতা গোপ ও মৌসুমি মিত্রের নামে বল্লভপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে ৷ ব্লক প্রেসিডেন্ট বাবু রায় বলেন , স্বয়ম্বর গোষ্ঠীর টাকা নিয়ে কোনো অন্যায় হয়ে থাকলে তার প্রতিবাদ হবেই ৷ পাশাপাশি স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের বক্তব্য এর পিছনে সমষ্টি দফতরের এক মহিলা আধিকারীক জড়িত আছেন ৷ যাদের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিৎ ৷

No comments:

Post a Comment

Post Top Ad