বুধবার বিকেলে মাঝেরহাট ভাঙ্গা ব্রিজ পরিদর্শনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।ইচ্ছে তো ছিল মঙ্গলবার বিকেল ৫টাতেই দার্জিলিং লালকুঠি থেকে চলে আসার,কিন্তু তা হয়নি বৃষ্টি,যানবাহন ও প্লেন না থাকার দরুণ।সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ মাঝেরহাট ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে যাওয়ার দুর্ঘটনা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে বলেন,তিনি আহতদের সমস্ত ক্ষতিপূরণ দেবেন।এবং তাদের চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়।পাশাপাশি এও বলেন এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে দার্জিলিঙয়ে কলেজ তৈরি করা হবে সেইজন্য তিনি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন।কিন্তু দুর্ভাগ্যবশত মাঝেরহাট ব্রিজ ভাঙ্গায় তিনি গভীরভাবে মর্মাহত।তাঁর ইচ্ছে থাকলেও বৃষ্টি,প্লেনের সময় না পাওয়ার জন্য তিনি আসতে পারছেন না। তবে বুধবার অবশ্যই আসবেন। বুধবার দুপুর ৩টে ৩০ নাগাদ দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন ।
জানা যায়, সোজা মাঝেরহাট আসছেন। ঘন্টা খানেক এর মধ্যে তিনি CMRI হাসপাতাল হয়ে মাঝেরহাট যাবেন।

No comments:
Post a Comment