মর্গে ওঝার ফেকবাজিতেও বাঁচালো না সাহাবান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

মর্গে ওঝার ফেকবাজিতেও বাঁচালো না সাহাবান





ঝাড়খন্ড জেলার ধানবাদের ভাঙ্গাবাঁধের বাসিন্দা মহঃ সাহাবান,৩৮ বছরের পেশায় রাজমিস্ত্রী।রবিবার রাত ১২ টা নাগাদ সাপে কামড়ায়,বাড়ির লোকরা সাপটিকে ঘরের একটা গর্তের মধ্যে ঢুকে যেতে দেখে।সাহাবানকে রাত্রে ধানবাদ হাসপাতালে নিয়ে যায়,সেখান থেকে একঘন্টা পর হাসপাতাল জাতাড়ার মিহিজাম হাসপাতালে রেফার হয়।মিহিজাম থেকেও পরে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়।এদিন ভোরবেলায় ভর্তি করার কিছুক্ষন পর মারা যায়।সাহাবান মারা যাওয়ার খবর আত্মীয়রা মানতে চায়নি,সামসুদ্দিন নামে এক ভাই ধানবাদের গোবিন্দপুর থেকে সকালবেলা দুজন ওঝাকে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ মর্গে আত্মীয় পরিচয় দিয়ে ঢুকিয়ে দিয়েও ওঝার কেরামতি দেখাতে থাকে কিছুক্ষন পর বিফল হয়ে বাইরে বের হয়ে সাহাবানের আত্মীয়দের বোঝানো হয় ঠান্ডা ঘরে রাখার কারনে ওর শরীর শক্ত হয়ে যাওয়াতে বাঁচান সম্ভব হল না।পরিবারের লোকেরা তারপর ময়নাতদন্তের জন্য রাজি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad