শরীরের ওপর দিয়ে গেল মাইক্রোবাস! উঠেই খেলতে শুরু কিশোরের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

শরীরের ওপর দিয়ে গেল মাইক্রোবাস! উঠেই খেলতে শুরু কিশোরের




রাস্তার ফুটবল খেলছিল কয়েক জন কিশোর। পাশে অনেকগুলো গাড়ি ছিল। খেলেতে খেলতে একজনের জুতার ফিতা খুলে যায়। সে বসে ফিতা লাগাচ্ছিল, হঠাৎ সাদা রংয়ের একটি মাইক্রোবাস তার শরীরের উপর দিয়ে চলে যায়।
সঙ্গে সঙ্গে উঠে জগিং করে খেলতে নেমে পড়ে কিশোর। ভারতের মুম্বইয়ের রাস্তার এমনই এক অবিশ্বাস্য ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছে প্রায় সবাই।
মুম্বইয়ে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ফুটেজে দেখা যায়, চালক গাড়িটি সোজা চালিয়ে বেরিয়ে গেলেন। লাল টি শার্ট আর কালো প্যান্ট পরা সেই কিশোরের ঘাড়ে দু’বার ধাক্কা মারল গাড়ির সামনের অংশ। কিন্তু তাতেও চালকের জ্ঞান ফেরেনি। তিনি গিয়ার আপ করে গাড়ি নিয়ে বেরিয়ে যান। গাড়িটি চলে যাওয়ার পর ওই কিশোরও দিব্যি জগিং করতে করতে ফের ভিড়ে যায় বন্ধুদের সঙ্গে খেলতে।
ভয়েস অব মুম্বাই নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এ সিসিটিভি ফুটেজ টুইট করা হয় বুধবার (২৬ সেপ্টেম্বর)। তারপরই ছড়িয়ে পড়তে থাকে সেই ফুটেজ।

No comments:

Post a Comment

Post Top Ad