অতিরিক্ত যৌন উত্তেজক বড়ি খেয়ে যৌনাঙ্গে ফাটল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

অতিরিক্ত যৌন উত্তেজক বড়ি খেয়ে যৌনাঙ্গে ফাটল




কলম্বিয়ার এক ব্যক্তি তার সঙ্গীকে খুশি করতে যৌন উত্তেজক বড়ি খেয়ে এখন হাসপাতালে । ডাক্তার বলছে, অতিরিক্ত উত্তেজনার কারনে তার যৌনাঙ্গে ফাটল দেখা দিয়েছে এবং জ্বালা পোড়া করছে যার ফলে তার মৃত্যুও হতে পারতো। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে নেইভা হাসপাতালে নিয়ে গিয়ে জরুরী ভিত্তিতে অস্ত্রপচারে তার যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে চিকিৎসকরা। 
চিকিৎসকরা জানান, তার লিঙ্গে গেংগ্রিণ বা রক্তসংঞ্চালন বন্ধ হয়ে পচন ধরছিল এবং এটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। তাকে বাঁচানোর একমাত্র পথ ছিল তার লিঙ্গ কেটে ফেলে দেয়া। এখন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় এলাকায় সতর্কতা জারী করেছেন। তারা বলছেন, যৌন উত্তেজক বড়ি সেবনের আগে অবশ্যই ডাক্তারের কাছে তাদের স্বাস্থ্যের পরীক্ষা করিয়ে নিতে হবে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের মতে, এমন ঘটনা অহরহ ঘটছে। ইয়েমেনের ২৫ বছরের এক যুবক বিয়ের রাতে নববধূকে খুশি করতে পাঁচটি ভায়াগ্রার অতিরিক্ত ডোজ খেয়ে বধূবরণের আগেই মারা গেছেন।

আমাদের দেশেও রাস্তাঘাটে যেখানে সেখানে যৌন রোগের চিকিৎসক আর চিকিৎসার বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। তাই স্ত্রীকে খুশি করতে কোন সিদ্ধান্ত নেয়ার আগে সাবধান হওয়া জরুরী। শেষে না অস্ত্রটিই খোয়াতে হয়।

No comments:

Post a Comment

Post Top Ad