মুক্তিপণ চেয়ে সহকর্মীকে অপহরণ করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানা এলাকায়।অভিযুক্ত যুবকের নাম গিয়াস উদ্দিন গাজী ।
জানা গিয়েছে, কলকাতার একটি রেইনকোট কোম্পানিতে কাজ করত গিয়াস উদ্দিন গাজী। সেখানে কাজ করত প্রসেনজিৎ বিশ্বাস ও শাহজাহান শেখ।শাহজাহান শেখের বাড়ি মুর্শিদাবাদে এবং প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি বসিরহাটে।গত মঙ্গলবার গিয়াস উদ্দিন গাজী প্রসেনজিৎ বিশ্বাসকে ও শাহজাহান শেখ কে অপহরণ করে বাড়িতে মুক্তিপণের জন্য টাকা চায়। শাহজাহানের পরিবার দিনমজুর, ছেলের অপহরণ হয়ে যাওয়ার কথা জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ করে। শনিবার রাতে মথুরাপুর থেকে গিয়াস উদ্দিন গাজী কে গ্রেপ্তার করে প্রসেনজিৎ ও শাহাজাহানকে উদ্ধার করে মথুরাপুর থানার পুলিশ। গিয়াস উদ্দিন গাজীর বিরুদ্ধে ৩৬৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

No comments:
Post a Comment