পুলিশ কমিশনারেটের ৭ম প্রতিষ্ঠা দিবস পালন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

পুলিশ কমিশনারেটের ৭ম প্রতিষ্ঠা দিবস পালন


জয়ন্ত সাহাঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৭ম প্রতিষ্ঠা দিবস তথা রাইসিং ডে পালিত হল আসানসোলের পুলিশ লাইনে ৷ পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কমিশনার অব পুলিশ লক্ষী নারায়ণ মীনা ৷ এরপর কুচকাওয়াজ ও সেলামীতে অংশ গ্রহণ করেন পুলিশ কর্মী ও আধিকারিক বৃন্দ ৷ এছাড়াও এদিনের প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপনের কর্মসূচী নেওয়া হয় ৷ পাশাপাশি শহর শিল্পাঞ্চলে অসহায় বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে "নমন" বলে একটি প্রকল্প চালু করা হয় ৷ যেখানে শনিবার প্রতিষ্ঠা দিবসে দুজন পুরুষ ও মহিলা সহ মোট চারজনকে বিশেষ সুরক্ষা দেওয়া হয় পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ৷ প্রতিষ্ঠা দিবসে কমিশনার অব পুলিশ লক্ষী নারায়ণ মীনা বলেন , আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শুধুমাত্র আইনের রক্ষক হিসাবেই কাজ করেনি , বিগত বছরগুলিতে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বন্ধু হতে চেয়েছে ৷ তাই সামাজিক প্রকল্প সহ মানুষের সহায়তায় নানান প্রকল্প নিয়েছে কমিশনারেট অব পুলিশ ৷ প্রসঙ্গত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতায় এসে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলার মান উন্নয়নে কমিশনারেট অব পুলিশের প্রতিষ্ঠা করেন ৷ সে সময় প্রথম কমিশনার হিসাবে আসানসোলে উপস্থিত হন অজয় নন্দা ৷

No comments:

Post a Comment

Post Top Ad