চাঁদনী ,পূর্ব মেদিনীপুর :রাজ্যে জুড়ে মোমো গেমস আতঙ্কে আতঙ্কিত স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে সাধারন মানুষ।রাজ্যের বিভিন্ন জায়গায় মোমোর আতঙ্ক ছড়িয়েছে।এবার সেই মোমো গেমসের আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুর এর পটাশপুরের মধ্যখাড় গ্ৰামে । মধ্যখাড় গ্রামের বাসিন্দা মানিক ভুঁই এর ছেলের নাম শুভঙ্কর ভুঁই খাড় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে তার মোবাইলে মোমো নামে একটি মেসেজ আসে ।সেই মেসেজে দেখে ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে যায়।সে বাড়ি ফিরে তার বাবাকে দেখায় ।তার বাবা ওই মেসেজ দেখে ছেলেকে বলে তুই ভয় পাসনা আমি দেখেছি।তার বাবা যখন দেখে ওটা কোন একজনের মোবাইল নাম্বার।ওর বাবা সন্দেহ করে ওর কোন বন্ধু হবে ওই সন্দেহে নাম্বারে কল করে ।কল করতে কল রিসিভ করে ওই ব্যাক্তি । ছেলেটির বাবা জিজ্ঞাসা করে কে তুমি তখন তাকে বলে আমি মোমো ।
ছেলেটির বাবা আরো জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, কেনো এইভাবে ভয় দেখাচ্ছো ।তার প্রশ্নের উত্তরে বলে আমি মোমো তোমাকে আমার সঙ্গে গেম খেলতে হবে । আপনি যদি না খেলেন আপনার ছেলেকে খেলতে হবে।আর যদি না খেলেন তাহলে আপনার ছেলেকে প্রানে মেরে দেবো। পরের দিন সকালে ছেলেটি ও তার বন্ধু দুজনে থানায় যায়। অভিযোগ জানানোর জন্য। থানায় যেতে টেবিল অফিসারকে অভিযোগ নেওয়ার কথা বলতে তিনি তার উত্তরে জানান অভিযোগ নেওয়া হবে না। তখন ওই ছেলেটা বলে টিভিতে খবরের কাগজে সবাই এই ব্যাপার জানে থানাতে অভিযোগ জানানোর জন্য বলছি আর আপনারা কেন অভিযোগ নেবেন না। ঠিক অভিযোগ না নেওয়ার কথাটা ছেলেটি মোবাইল বন্দি করতে চায়। সঙ্গে সঙ্গে দুজন ছেলের কাছ থেকে দুটি মোবাইল ছাড়িয়ে নেয় পটাশপুর থানার পুলিশ। বহুক্ষণ বসিয়ে রাখে বলে মোবাইল ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু আজ তিন দিন হয়ে গেল দেবে দেবে বলে এখনো পর্যন্ত মোবাইল দিচ্ছে না।

No comments:
Post a Comment