অযোধ্যা রাম মন্দির বিতর্ক কন্টিনিউ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

অযোধ্যা রাম মন্দির বিতর্ক কন্টিনিউ



নিজস্ব প্রতিনিধিঃ বিষয় আবার রাম মন্দির, সেই বিষয়ে মন্তব্য করেছিলেন যোগীর মন্ত্রীসভার মন্ত্রী মুকুট বিহারি বর্মা, বলেছিলেন,“ অযোধ্যায় রাম মন্দির হবেই। কারণ, দেশের বিচার ব্যবস্থা তাঁদের হাতেই।“ প্রসঙ্গত দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে বলে বিতর্কে জড়িয়েছিলেন মুকুট বিহারী। এবার রাম মন্দির নিয়ে মুখ খুললেন, বিজেপির প্রাক্তন সাংসদ রাম বিলাস বেদান্তি।

প্রসঙ্গত, মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম বিলাস বেদান্তি বলেন, "আসন্ন নির্বাচনের আগে চলতি বছরই অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে। আর মসজিদ নির্মান করা হবে লখনউয়ে। হিন্দু ও মুসলিমরা হাতে হাত মিলিয়ে এ কাজে অংশ নেবে।" তাঁকে সমর্থন জানিয়ে আবার উত্তরপ্রদেশের বিজেপির মুখপাত্র রাজেশ ত্রিপাঠী বলেন, "অযোধ্যায় রাম মন্দির চাক্ষুস করার অপেক্ষায় রয়েছেন রামভক্তরা।" পাশাপাশি তিনি আশা করেছেন রাম মন্দিরের পক্ষেই রায় দেবে সুপ্রিম কোর্ট।
তবে রাম বিলাসের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে সর্বভারতীয় মুসলিম পারসোনাল ল বোর্ড এবং লখনউয়ের ইমাম খালিদ রশিদ ফিরাঙ্গি মেহলি। মেহলির বক্তব্য, "যে মামলাটি শীর্ষ আদালতের অধীনে রয়েছে, তা নিয়ে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষের মন্তব্য করা সাজে না। এ নিয়ে রায় দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্টই।"
প্রসঙ্গত, রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশের ওই মন্ত্রীর বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি, তবে রাম বিলাস বেদান্তির কথার বিরধীতা করার কারণ তাঁরা খুজে পাচ্ছে না, প্রসঙ্গত, ধর্মীয় বিভেদের কথা না বলে, বরং মানবিকতার পরিচয়ই দিয়েছেন ওই প্রাক্তন সাংসদ। মনে করছে রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment

Post Top Ad