মোদীর পরামর্শদাতা যোগ দিলেন জেডিইউতে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

মোদীর পরামর্শদাতা যোগ দিলেন জেডিইউতে!




ছিলেন মুখ্যমন্ত্রীর পরামর্শ দাতা, এবার এলেন মুখ্য ভূমিকায়। নীতিশ কুমারের প্রধান পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবার যোগ দিলেন জেডিইউ-তে, বলা যায়, মঞ্চের নেপথ্য থেকে এলেন মুখ্য ভূমিকায়, পা দিলেন সক্রিয় রাজনীতিতে।
কে এই প্রশান্ত কিশোর?
২০১২ সালে গুজরাত নির্বাচনে তিন বারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রশান্ত কিশোরকে ‘নির্বাচনী অস্ত্র’ হিসাবে ব্যবহার করেন নরেন্দ্র মোদী। সে বার মোদীকে নির্বাচনী বৈতরণী উতরে দেন প্রশান্ত। এর পর সুযোগ চলে আসে আরও বড় মঞ্চে রাজনৈতিক স্ট্র্যাটিজি তৈরির। ২০১৪ সালে এই প্রশান্ত কিশোরের হাত ধরেই ডিজিটালে নিজেকে ব্র্যান্ড তৈরি করেন মোদী। বিজেপির অন্দরে অনেকেই স্বীকার করেন মোদী হাওয়া তোলার পিছনে মূল কারিগর ছিলেন প্রশান্ত। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে বিহারে বিজেপিকে হারাতে নীতীশ-লালু জোট মডেল তৈরি করেন তিনি। সাফল্য তো মেলেই, তার সঙ্গে দেশের রাজনৈতিক সমীকরণের সংজ্ঞাও পাল্টে ফেলেন তিনি। তবে, উত্তর প্রদেশ নির্বাচনে কংগ্রেসের ক্ষেত্রে ব্যর্থ হয় প্রশান্ত মডেল।
অর্থাৎ, মোদি ম্যাজিক, নীতিশ ম্যাজিকের এই যাদুকর রাজনীতিতেও যে ম্যাজিক দেখাবে তা বলাই বাহুল্য।

No comments:

Post a Comment

Post Top Ad