"ভোটে ভালো ফল করতে গেলে ময়দানে নামতে হবে এখন থেকেই": মুকুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

"ভোটে ভালো ফল করতে গেলে ময়দানে নামতে হবে এখন থেকেই": মুকুল






সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ২০ টির বেশি আসন পেতে দেবে না তৃণমূলকে! শনিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই ভাষাতেই দলীয় কর্মীদের বার্তা দিলেন মুকুল রায়, সাথে দলীয় কর্মীদের মুকুলের পরামর্শ, ভোটে ভাল ফল করতে গেলে ময়দানে নামতে হবে এখন থেকেই।
প্রসঙ্গত, অমিত শাহের রাজ্য বিজেপি নিয়ে ক্ষুণ্ণ থাকার পরই এবার নড়ে চড়ে বসল রাজ্য বিজেপির নেতারা।
গতকাল ছিল বিজেপির রাজ্য কার্যকারিনীর বৈঠক। সেই বৈঠকে মুকুল রায় প্রকাশ্যে আনলেন তৃণমূলের লাগাতার জয়ের রহস্য, তিনি বলেন,-“ তৃণমূলের জয়ের রহস্য তাদের ভোট করানোর পদ্ধতি। প্রতিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে নিজেদের ৩০-৪০ জন ভোটারকে দিয়ে ভোট দিয়ে নেয় তৃণমূল। এখানেই বাকিদের থেকে এগিয়ে যায় তারা।” সাথে সাথে তিনি বিজেপি কর্মীদেরও একই পথে হাঁটার বার্তা দেন। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন,-“ভোটে ভাল ফল করতে বিজেপিকেও একই পথে হাঁটতে হবে, আমাদের কর্মীদের প্রতিটি বুথের প্রতিটি ভোটারকে চিনতে হবে। নিজেদের ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করতে হবে কর্মীদেরই।” মুকুল রায় আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে মাটি কামড়ে পড়ে থেকে পুরুলিয়া-সহ রাজ্যের একাধিক জেলায় পদ্ম ফুটিয়েছেন বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনে তাঁরা আরও কঠিন লড়াই করবেন বলে আশা প্রকাশ করেন মুকুল রায়।
গতকালের এমন মন্তব্যে রীতিমত চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল সম্পর্কে এমন মতামত যেমন চাঞ্চল্যকর, তেমনি এমন অভিযোগের পর তৃণমূলের চুপ থাকা নিয়ে আরও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad