কমোডে বসে রাখির ফেসবুক লাইভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

কমোডে বসে রাখির ফেসবুক লাইভ





 বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না বলিউডের রাখি সাওয়ান্তের। তাকে বিতর্কের রানিও বলে থাকেন অনেকে। কখনো শব্দ বোমা মন্তব্য করে, কখনো বা অশ্লীল পোশাক পরে বরাবরাই বিতর্কের কেন্দ্রে থাকেন রাখি।

এসব নিয়ে সমালোচনার বাণে বিদ্ধ হন। অনেকে কটু কথাও বলেন। তাতে অবশ্য দমে দমে যাননি তিনি। একের পর এক কাণ্ড ঘটিয়েই চলেছেন।

এবার হাজির আরও এক বিতর্ক নিয়ে। ভাইরাল হয়েছে তার নতুন ভিডিও। সেই ভিডিও দেখে সবার চোখ কপালে উঠতে বাধ্য।

‘মলত্যাগে সমস্যা হচ্ছে’ এমন বার্তা দিয়েই এক ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন রাখি। বুধবার রাখি নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন। সেখানেই তিনি বলেন, ‘মলত্যাগ হচ্ছে না, একমাত্র মাইক টাইসন এলেই তবে সুরাহা হতে পারে’।

ভিডিটিতে দেখা যায়, কমোডের মধ্যে বসে, শৌচাগার থেকেই ফেসবুক লাইভে এসেছেন তিনি। ভিডিওবার্তায় মাইক টাইসনকে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করেছেন রাখি।

এই ভিডিও দেখে রাখিকে মানসিক রোগী বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডকেও তুলেছেন প্রশ্নের কাঠগড়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad