রাম-লক্ষ্মণের বিরুদ্ধে মামলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

রাম-লক্ষ্মণের বিরুদ্ধে মামলা

রাম-লক্ষ্মণের বিরুদ্ধে মামলা
‘অন্যায়ের’ প্রতিবাদ জানাতে রামচন্দ্র আর লক্ষ্মণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিহারের সীতামারি জেলার এক ব্যক্তি! 
ঘটনাটা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের। সীতাকে অপহরণের প্রতিশোধ নিতেই লঙ্কা আক্রমণ করেন রাম। যার জন্য এতোকিছু প্রজাদের মন রক্ষা করতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে সেই সীতাকেই ত্যাগ করেন রাম। 
তাই এই ‘অন্যায়ের’ প্রতিবাদ জানাতে রামচন্দ্র আর লক্ষ্মণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিহারের সীতামারি জেলার এক ব্যক্তি! 
ওই ব্যাক্তির অভিযোগ, সীতাকে কেন পরিত্যাগ করেছিলেন রামচন্দ্র? প্রকৃত সত্য যাচাই না করেই রামচন্দ্র সীতাকে অপমান করেছেন। সেই কারণেই সীতামারি জেলার আদালতে মামলা দায়ের করেছেন তিনি। লক্ষ্মণের বিরুদ্ধে তার অভিযোগ, এই কাজে দাদাকে সাহায্য করেছিলেন তিনি।
সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad