রণবীরের বাড়িতে পুরোনো-নতুন গার্লফ্রেন্ড সহ ৭ বলিউড স্টার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

রণবীরের বাড়িতে পুরোনো-নতুন গার্লফ্রেন্ড সহ ৭ বলিউড স্টার



গতকাল বুধবার আমির খানের ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির ট্রেলার এসেছে । এরপর আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ইউটিউবে তা দেখা হয়েছে প্রায় ২৯ লাখ বার। যশরাজ ফিল্মসের এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। ছবিটি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর। শাহরুখ খান ব্যস্ত ছিলেন তাঁর ‘জিরে’ ছবি নিয়ে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ছবির সাফল্যের ওপর তাঁর ভাগ্য অনেকটাই নির্ভর করছে। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন নিচ্ছেন বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে নভেম্বরে ইতালিতে তাঁদের বিয়ে হবে। রণবীর কাপুর আর আলিয়া ভাট এখন যে ছবির কাজ করছেন, সেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রযোজক করণ জোহর। তাঁদের সবাইকে গতকাল বুধবার রাতে পাওয়া গেছে রণবীর কাপুরের বাসায়।
সেদিন রাতে মুম্বাইর বান্দ্রায় রণবীর কাপুরের বাড়িতে এক পার্টির আয়োজন করা হয়। রণবীর কাপুরের বাড়িতে এসেছিলেন বলিউডের এ সময়ের সুপারস্টার আমির খান, শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন আর করণ জোহর। আর সেই পার্টিতে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর।
করণ জোহরের পোস্ট করা এই ছবিতে দেখা যায় করণ জোহর আর আমির খান বসেছেন শাহরুখ খানের দুই পাশে। আলিয়া তো একেবারে শাহরুখ খানের কোলে বসেছেন। তাঁদের পেছনে রণবীর সিং, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন। ছবিতে রণবীর সিং নন, দীপিকা পাড়ুকোনের গলা জড়িয়ে আছেন রণবীর কাপুর।
ছবিটি দেখার পর অনেকেই মন্তব্য করেছেন, বলিউডে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তা না হলে এতগুলো সুপারস্টারকে একই ফ্রেমে ক্যামেরাবন্দী করা সহজ ব্যাপার নয়। তবে কী ঘটতে যাচ্ছে, তা এখনো জানতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

No comments:

Post a Comment

Post Top Ad