ধর্মে বিশ্বাসী ব্যক্তিরা (আস্তিক) ধর্মে অবিশ্বাসীদের (নাস্তিক) চেয়ে বেশি উদার মনের হয় বলে একটি গবেষণায় উঠে এসেছে।
‘ধার্মিকরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি বিবেচনায় বেশি সংযত ও পরিপূর্ণ হয়’ বলে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লুভেইন এর গবেষকরা সুপারিশ করেছেন।
গবেষকদের মতে, ধার্মিক ব্যক্তিরা নাস্তিকদের থেকে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে বেশি ধৈর্যশীল হয়।
দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং স্পেনের ৭৮৮ জন ব্যক্তির ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। এতে দেখা যায়, নাস্তিক এবং আজ্ঞাবাদী ব্যক্তিরা নিজেদের বেশি উদার মনের দাবি করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা মত এবং ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে কম ধৈর্যশীল হয়।
গবেষণাপত্রের সহযোগী লেখক ফিলিপ উজারেভিক বলেন, ‘আমার বার্তা ছিল ‘‘ধার্মিকদের মধ্যে সংকীর্ণ মানসিকতা পাওয়া যায়নি।’’
তিনি দেখানোর চেষ্টা করেছেন নাস্তিকরা ধর্মদ্রোহী কিনা? এক্ষেত্রে তিনি বলেছেন, ‘পশ্চিমা কিছু রাষ্ট্রে ধর্মহীনতাকে আদর্শ মনে করা হয়।’
উজারেভিক আরও বলেন, মুখোমুখি আলাপ কিংবা তর্কের মাধ্যমে এই জরিপ চালানো হয়েছে। সেখানে দেখা গেছে, বিশ্বাসীদের মধ্যে অন্যের কথা শোনার ধৈর্য বেশি। অন্যদিকে অবিশ্বাসীরা নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে তৎপর বেশি।
গবেষণায় আরও বলা হয়েছে, ব্যক্তি জীবনে কে কতটা ধৈর্যশীল সেটা অনেকটাই নির্ভর করছে তাদের আস্তিকতা কিংবা নাস্তিকতার উপর।

No comments:
Post a Comment