সলমনকে ছেড়ে গেলেন দেহরক্ষী শেরা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

সলমনকে ছেড়ে গেলেন দেহরক্ষী শেরা! কেন?




বলিউড তারকাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শেরা। আর হবেই বা না কেন? সুপারস্টার সালমান খানের সঙ্গে ছায়ার মতো মিশে থাকা একমাত্র ব্যক্তি তিনি। তবে কয়েক দিনের জন্য ভাইজানের দেহরক্ষীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শেরা। এমনই এক সংবাদ ঘুরে বেড়াচ্ছে মিডিয়া অঙ্গনে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল শুক্রবার ভারত ভ্রমণে এসেছেন জনপ্রিয় মার্কিন বক্সার মাইক টাইসন। ৫২ বছর বয়সী এই তারকার নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে পাঠিয়েছেন খোদ সালমান। আর তাই কিছুদিনের জন্য সালমানের সঙ্গে দেখা মিলবে না শেরার।
তবে এবারই প্রথম নয়,মার্কিন গায়ক জাস্টিন বিবার যখন ভারত আসেন, তখন তার দেহরক্ষী হিসেবে শেরাকে পাঠিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। টাইসনের এটাই প্রথম ভারত সফর। তাই তার যাতে কোনো কিছুতে অসুবিধা না হয়, সেই দিকটিও শেরাকে দেখতে বলেছেন সালমান।
বর্তমানে রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর শুটিং কাজে ব্যস্ত রয়েছেন সালমান। এছাড়া আসন্ন ছবি ‘ভারত’ এর কাজেও ব্যস্ত এই অভিনেতা।
এ বিষয়ে শেরা জানিয়েছেন, তিনি সারাদিন মাইক টাইসনের সঙ্গে থাকবেন। ভারত সফরকালে বিভিন্ন অনুষ্ঠান,শপিংমল যেখানে মাইক যাবেন, সেখানেই তার ছায়াসঙ্গী হিসেবে থাকবেন শেরা।

No comments:

Post a Comment

Post Top Ad