অবাক কান্ড! পথচারীর মাথা ফাটাল দোকানদার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

অবাক কান্ড! পথচারীর মাথা ফাটাল দোকানদার




মৃন্ময় নস্কর ,দক্ষিণ ২৪ পরগণা :  দোকানের সামনে থেকে না সরে যাওয়ায় এক পথচারীকে বাটখারা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে কপাট হাট এলাকায় । আহত পথচারীর নাম গোবিন্দ কয়াল বাড়ি আব্দালপুরে ।

অভিযোগ, সোমবার দুপুর বেলা মাছ দোকানের সামনে গোবিন্দ এবং তার স্ত্রী কথা বলছিল সেই সময় দোকানি তাকে সরে যেতে বলে না সরে যাওয়ায় বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় গোবিন্দ কে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে আনা হয়। দোকানিকে গ্রেফতার করেছে করেছে ডায়মন্ড হারবার থানা পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad