যৌনশিক্ষা চালু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

যৌনশিক্ষা চালু




কলকাতার স্কুলপাঠ্যে যৌনশিক্ষা কতোটা প্রয়োজনীয়, তা জানতে অভিভাবক, শিক্ষাবিদদের মতামত চায় রাজ্য সরকার৷
প্রথম বিশ্বের দেশগুলোতে স্কুলস্তরে যৌনশিক্ষা চালু আছে৷ কলকাতায় তা চালু করার আগে ব্যাপক সমীক্ষার দরকার বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
কলকাতার সংবাদ প্রতিদিন’র অনলাইন সংস্করণে আজ প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, ‘আজ বৃহস্পতিবার কলকাতায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিষয়টিকে যান্ত্রিকভাবে দেখলে হবে না৷
সংখ্যাগরিষ্ঠের স্বার্থের কথা ভেবে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয়৷ হার্ভার্ড, ইয়েল বা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব সহজে বলা যায়৷ এখানকার আর্থ সামাজিক পরিবেশে তা সম্ভব নয়৷ যৌনশিক্ষা চালুর আগে আরও আলোচনা দরকার৷ স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিকে সমীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে৷’  ফাইল ছবি ।
কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বয়ঃসন্ধিতে এসে ছাত্রছাত্রীদের শরীর, মন পাল্টায়৷ সেই রূপান্তর বৈজ্ঞানিক, সহজভাবে তুলে ধরা দরকার৷ আমরা অভিভাবক, শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে খসড়া সিলেবাস সরকারকে জমা দেব৷’ বেসরকারি প্রতিষ্ঠানটির ওই অনুষ্ঠানে দেশ, বিদেশের বহু পড়ুয়া অংশ নিয়েছিলেন বলে জানায় সংবাদ প্রতিদিন।
সংবাদ প্রতিদিন প্রতিবেদনে জানায়, ‘এদেশে যৌনশিক্ষা চালু নিয়ে অনেক সমস্যা আছে৷ সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ বলে ঘোষণা করেছে৷ এর বিরু‌দ্ধেও অনেকে কথা বলছেন৷
তাই স্কুলপাঠ্যে যৌনশিক্ষা চালু নিয়ে অনেক বেশি আলোচনা দরকার৷ গতবছর দেশের বিভিন্ন্ স্কুল বোর্ড নিয়ে গঠিত সংস্থা কবসে এ রাজ্যের স্কুলপাঠ্যে যৌনশিক্ষা চালুর প্রস্তাব দেয়৷ এর মধ্যে স্কুলস্তরে জীবনশৈলী নামে একটি অংশ চালু আছে৷ তা রাখা, না রাখা নিয়েই বিতর্ক আছে৷’
প্রতিবেদনটিতে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী  বৃহস্পতিবার পরিষ্কার করে দিয়েছেন, ‘কবসের পরামর্শ পেয়ে তাড়াহুড়ো করা হবে না৷ বিশেষজ্ঞ কমিটির সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার৷

No comments:

Post a Comment

Post Top Ad