অর্ক রায় মালদা:সরকারি কর্মীর ঘরে ভয়াবহ চুরি।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সরকারি আবাসনের 16/e কোয়ার্টারে।
জানা গিয়েছেমালদা ইংরেজবাজার শহরের সরকারি আবাসনে থাকতেন ভূমি সংস্কার দপ্তর এর কর্মী মহাম্মদ জাহির উদ্দিন ।বৃহস্পতিবার তিনি তার শ্বশুর বাড়ি তে গিয়েছিলেন । সরকারি কর্মীর অনুপস্থিতিতে চোরেরা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১২ ভরি সোনার অলংকারসহ ৩000 টাকা নিয়ে পালিয়ে যায় ।শুক্রবার সকালে পাশের কোয়ার্টারের বাসিন্দারা দেখতে পেয়ে ওই সরকারি কর্মীকে খবর দিলে তারা এসে পৌঁছায় ।এই ঘটনা ইংরেজবাজার থানা তে লিখিত অভিযোগ করা হয়। তবে সরকারি আবাসন এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠিয়েছেন ওই সরকারি কর্মী। তিনি জানিয়েছেন, এর আগেও এই সরকারি আবাসন থেকে চুরির ঘটনা ঘটেছিল। দিনে দিনে বহিরাগতদের এই সরকারি আবাসনের বিভিন্ন প্রান্তে ঘুরতে দেখা যাচ্ছে। জেলাশাসক তথা জেলা পুলিশ প্রশাসনকে বলেও কোন শুরাহা মিলেনি তাই এরকম ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসনের সতর্ক থাকা উচিত।

No comments:
Post a Comment