জয়ন্ত সাহা, আসানসোল: দিনে দুপুরে দুঃসাহসিক দুস্কৃতী হামলা স্বর্ণব্যবসায়ীর বাড়িতে। লুঠ লক্ষাধিক টাকা।ঘটনাটি ঘটেছে রবিবার জামুড়িয়ার বাইরে সনাতন দে তাঁর পরিবার নিয়ে বের হন সকালবেলা। সোনাতন বাবুর ছেলে মনোজ দে ভারতীয় সেনায় চাকুরীরত রাজ্যের বাইরে। কিন্তু তাঁর স্ত্রী ও ছেলে থাকেন শ্বশুর শাশুড়ির সঙ্গে। নিকট এক আত্মীয় অসুস্থ থাকায় সনাতন দে স্ত্রী বউমা নাতি নিয়ে সপরিবারের গিয়েছিলেন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দুপুরে বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা।
বাড়ির ভেতর দেখেন জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে। দেখা যায় ছেলে মনোজদের রুমে থাকা আলমারির লকার ভাঙা। আলমারির ভেতর থেকে নগদ ৫ হাজার টাকা ও ১২ ভরি সোনা উধাও। খোয়া গেছে মোবাইল ফোনসহ বেশকিছু মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী। নগদ অর্থমূল্যে বিচার করলে খোয়া যাওয়া সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার ওপর।ঘটনা স্থলে জামুড়িয়া থানার পুলিশ।


No comments:
Post a Comment