প্রসঙ্গত বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠল কাঁথিতে। সোমবার কাঁথির জনমঙ্গল প্রেক্ষাগৃহে সাংগঠনিক সভার আয়োজন করেছিল কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। সেই সভাতে যোগদান করতে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ সভায় যোগদান করার পরই হামলা শুরু হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। বিজেপি সমর্থদের শতাধিক বাইকও ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী।তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোটা ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত বলে জানিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেন, আমাদের রাজনৈতিকগতভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ঠেকাতে অক্ষম তৃণমূল। আর সে কারণে শারীরিক আক্রমণ করা হচ্ছে। তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর আপাতত সভা স্থগিত রেখেছে বিজেপি। ঘটনায় অভিযোগ জানাতে কাঁথি থানায় গেছেন বিজেপি নেতৃত্ব।হামলার অভিযোগ নস্যাৎ করে গোটা ঘটনাই বিজেপির ধর্মীয় বিভাজনের জন্য জনতা হামলা চালিয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

No comments:
Post a Comment