অর্ক রায়,মালদাঃ পুলিশের গুলিতে মৃত্যু হল এক ছাত্রের। ছাত্রছাত্রীদের পথ অবরোধকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দ্বারিভিটা উচ্চ বিদ্যালয় চত্বর। জোর করে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। পুলিশ পালটা লাঠিচার্জ, রবারের গুলি ও টিয়ারগ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ করে স্কুলের হাজার দুয়েক আন্দোলনকারী ছাত্রছাত্রীদের।
পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ছাত্রের, আহত আরও দুই ছাত্র,তিন পুলিশ কর্মী, ও চারজন গ্রামবাসী। এলাকায় ব্যাপক উত্তেজনা, মোতায়েন করা হয়েছে আরও পুলিশ ফোর্স।বসানো হয়েছে পুলিশ পিকেট।

No comments:
Post a Comment