সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে লোকে কতই চেষ্টা করেন ৷ কখনও জোত্যিষের কাছে দৌঁড়ান, তো কখনও ফেং শুই বা বাস্তু বদলে দেন৷ কিন্তু জানেন কী, ভারতীয় জোত্যিষ শাস্ত্রে রয়েছে এমন কিছু গাছের নাম, যা ঘরে রাখলে আপনার ঘরে সৌভাগ্য নাকি আসবেই৷ তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না, নিতে হবে যত্ন!
বাস্তুতন্ত্র মতে ‘মানি প্ল্যান্ট’ নাকি খুবই সৌভাগ্যদায়ী গাছ৷এই গাছ নাকি ঘরে রাখলে, সারা ঘরে এক পজেটিভ এনার্জি সরবরাহ হয়৷ যার ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করে৷ ঘরে মানি প্ল্যান রাখলে, নিয়মিত পরিষ্কার করুন৷ লাল হয়ে যাওয়া পাতা গুলো ফেলে দিন৷ কাচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করুন!
ঘরে রাখতে পারেন ইমিটেশন বাঁশ গাছ৷ যেকোনও নার্সারিতে সহজেই পাবেন এই গাছ৷ ছোট্ট টবে লাগাতে পারেন৷ ঘরের কোন ঘেষে, এই গাছ করুন!
একটি কাচের বাটিতে পরিষ্কার জলে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখুন৷ এই পাপড়ি ভরা পাত্রটি রাখুন বসার ঘরে৷ এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে৷ গোলাপের জায়গায় বেল বা জুঁই ফুলও ব্যবহার করতে পারেন৷
বনসাই করা বট গাছ রাখুন ঘরে৷ গাছটি এমন জায়গায় রাখুন৷ যেখানে আলো-বাতাস খেলা করে৷ নিয়মিত পরিষ্কার করুন বনসাই৷ বাস্তু শাস্ত্র মতে বট গাছ সমৃদ্ধি এনে দেয়৷

No comments:
Post a Comment