শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বাংলা বনধ: যা বললেন পার্থ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বাংলা বনধ: যা বললেন পার্থ



                     ছবি :বিভাস লোধ


নিজস্ব প্রতিনিধি :ইসলামপুরের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি ২৬ শে সেপ্টেম্বর যে বনধ ঘোষণা করেছে তারই প্রতিবাদ স্বরূপ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলকাতার তৃনমূল ভবনে রবিবার একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যে উন্নতি করেছে সেই উন্নতিকে আটকাতে বিরোধী দল বিভিন্ন পরিকল্পনা করেছে। ২৬ সে সেপ্টেম্বরের বনধ এই পরিকল্পনার অংশ ।বিরোধী দলের এই পরিকল্পনাকে রোধ করতে তৃনমূল কংগ্রেস তার সব শাখার প্রতিটি ব্লক ও ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃনমূল কর্মীরা ২৬ তারিখ মিছিল করার সিদ্ধান্ত নেয় ।বাস চলবে না, ট্রেন চলবে না এটা বাংলার মানুষ মেনে নেবে না। সোমবার থেকে কর্মীদের জেলায় জেলায় গ্রামে গ্রামে প্রচার করার আবেদন করেন যে তারা যেন বনধ না মানার আবেদন করে মানুষের কাছে ।
সর্বত্র সরকারি,বেসরকারি অফিস, স্কুল,কলেজ, অসংগঠিত ক্ষেত্রের কাজ স্বাভাবিক থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad