পর্ণ তারকার সাথে নিজের মেয়েকে তুলনা করতেন ট্রাম্প - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

পর্ণ তারকার সাথে নিজের মেয়েকে তুলনা করতেন ট্রাম্প



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যৌনকেচ্ছা প্রকাশ্যে আসছে। অস্বস্তি বাড়ছে হোয়াইট হাউসের। এক প্রাক্তন প্লেবয় মডেল দাবি করেছিলেন মেলানিয়ার সঙ্গে বিবাহের পরেই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প।
আর এক প্রাক্তন মডেল দাবি করেছেন, শারীরিক মিলনের পর ট্রাম্প নাকি নিজের মেয়ে ইভাঙ্কার সঙ্গে তাঁর তুলনা করেছিলেন।
এই দাবির পর ট্রাম্পের অস্বস্তি কয়েকগুণ বেড়ে যাবে। প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তাহলে কী ইভাঙ্কার সঙ্গেও শারীরিক সম্পর্ক আছে ট্রাম্পের!‌ এক ইন্টারভিউয়ে প্রাক্তন মডেল ক্যারেন ম্যাকডাউগেল দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক ছিল।
শুধু তাই নয়, ক্যারেনের সঙ্গে প্রথমবার মিলনের পর ট্রাম্প নাকি বলেছিলেন, ‘তুমি ইভাঙ্কার মতোই সুন্দরী। ইভাঙ্কা একজন অসাধারণ মহিলা। ওঁকে নিয়ে আমি গর্ব করি।
তুমিও ইভাঙ্কার মতো অসাধারণ।’ ক্যারেনের আরও দাবি, শারীরিক সম্পর্কের পর ট্রাম্প নাকি টাকাও দিতে চেয়েছিলেন তাঁকে। কিন্তু তিনি সেই টাকা নেননি। যদিও হোয়াইট হাউস থেকে গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। এমনকি ক্যারেনের সঙ্গে সম্পর্কের কথাও অস্বীকার করেছেন ট্রাম্প।
এর আগে পর্ন ছবির নায়িকা স্টোর্মি ড্যানিয়েলসও বলেছিলেন, তাঁর সঙ্গেও নাকি শারীরিক মিলনের পর ইভাঙ্কার প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প।
বলেছিলেন, নিজের মেয়ে না হলে ইভাঙ্কার সঙ্গে ডেটিংয়ে যেতেন তিনি। ইভাঙ্কার শরীর নিয়েও স্টোর্মির সামনে নানা মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

No comments:

Post a Comment

Post Top Ad