ফোসকার জ্বালা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ফোসকার জ্বালা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়


নতুন জুতা বা পুড়ে ফিয়ে ফোসকা পড়েছে? জ্বালা-যন্ত্রণায় নাজেহাল! আর রান্নার সময় তেল ছিটে হাতে বা শরীরের অন্যান্য অংশে পড়ে ফোসকা পড়ার ঘটনা গৃহিণীদের কাছে নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু এই ফোসকা বেশ কিছুদিন ভোগায়। বিশেষ করে ফোসকা ফেটে গেলে অসহ্য জ্বলুনির সৃষ্টি করে যা খুবই যন্ত্রণাদায়ক।
জেনে নিন ফোসকার এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়-
# ফোসকার উপর ডিমের সাদা অংশ লাগান। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যদি চামড়ায় ডিমের সাদা অংশ লাগাতে পারেন, তা হলে দেখবেন, ফোসকা পড়বেই না।
# গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান খুব দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। হাতের কাছে গ্রিন টি না থাকলে, সাধারণ চায়ের লিকার ঠাণ্ডা করেও ফোসকার উপর লাগাতে পারেন।
# ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। এবার সেই পানিতে পায়ের যে-অংশে ফোসকা পড়েছে, সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জ্বালা ও ফোসকার ফোলাভাব অনেকটা কমবে।
# ফোসকার উপর টুথপেস্ট লাগান। এতে ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে যায়, জ্বালা ও ফোলাভাবও কমে।
# ফোসকার জম ডিওডোর‍্যান্ট! তবে, স্প্রে ডিওডোর‍্যান্ট নয় রোল অন ধরনের ডিওডোর‍্যান্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে ব্যাথা তাড়াতাড়ি কমবে।

No comments:

Post a Comment

Post Top Ad