‘‘সারে জহাঁ সে অচ্ছা’’ নিয়ে অজানা সাত-কথা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

‘‘সারে জহাঁ সে অচ্ছা’’ নিয়ে অজানা সাত-কথা




‘‘সারে জহাঁ সে অচ্ছা’’ আল্লামা মহম্মদ ইকবাল রচিত একটি দেশাত্মবোধক উর্দু কবিতা। ১৮৭৭সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতে তাঁর জন্ম৷ বর্তমানে জন্মস্থানটি পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত৷ এই কবিতা তথা গান কেমন করে ধাপে ধাপে বিখ্যাত হল তা জেনে নিন৷
১) ১৯০৪সালের ১৬ই অগস্ট সাপ্তাহিক পত্রিকা ইত্তেহাদে আল্লামা ইকবাল দ্বারা শিশুদের জন্য রচিত এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
২)পরের বছর লাহোরের গভর্নমেন্ট কলেজের ছাত্র লালা হরদয়াল ওই কলেজের শিক্ষক ইকবালকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে সভাপতিত্বের ভাষণের পরিবর্তে তিনি এই কবিতা গেয়ে শোনান।
৩)সারে জহাঁ সে অচ্ছা গানটি একশত বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে সমান ভাবে জনপ্রিয়।
৪) ১৯৩০-এর দশকে মহাত্মা গান্ধী পুণে শহরের ইয়েরাওয়াড়া কারাগারে বন্দি থাকার সময় এই সঙ্গীতটি একশত বারের বেশি গেয়েছিলেন বলে কথিত আছে।
৫) ১৯৫০-এর দশকে সেতারবাদক রবি শঙ্কর এবং কন্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নৈপুণ্যে এই গানটি অন্য মাত্রা লাভ করে।
৬)তারপরে এই গানটি ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ সঙ্গীতে পরিণত হয়।
৭) ১৯৮৪ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে তা প্রশ্ন করেন, তখন রাকেশ শর্মা এই গানের প্রথম লাইনটি আবৃত্তি করে তাঁর উত্তর দেন।

No comments:

Post a Comment

Post Top Ad