চাঁদনী, তমলুক : স্বামী বিবেকানন্দের ১২৫ তম শিকাগো বক্তৃতার ওপর ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হল তমলুকে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতাকে স্মরণীয় করে রাখতে তমলুকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের পর যুবক-যুবতী ও বিদ্বজ্জনদের নিয়ে আলোচনাসভা এবং এরপর স্বামীজির প্রতিকৃতি নিয়ে বসে অাঁকো প্রতিযোগিতা, নজরুল, রবীন্দ্র ও দেশাত্মবোধক সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। স্বামীজির ১২৫ তম শিকাগো বক্তৃতার ওপর আলোচনা করেন। মহামানব স্বামী বিবেকানন্দের জীবন চরিত, বাণী, বিশ্বজয়ের কাহিনী লেখা বই, ফ্লেক্স, পোস্টার এদিন উপস্থিত যুবক-যুবতীদের মধ্যে বিলি করেন উদ্যোক্তারা।
বর্তমানে নীতিভ্রষ্ট যুব সমাজের কাছে স্বামীজির বার্তা ও আদর্শ তুলে ধরার পাশাপাশি যুবক-যুবতীদের আগামী দিনে সমাজ গঠনে কি করণীয় তা তুলে ধরা হয় এদিন। অনুষ্ঠানে তমলুক মঠের মহারাজ বলেন, স্বামীজির নীতি ও আদর্শ যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতীয় সমাজে দুর্নীতি, স্বার্থপরতা ও হতাশা ভরে গেছে। এই অবস্থা থেকে উঠে আসতে হবে সকলকে।

No comments:
Post a Comment