জলমগ্ন আসানসোল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

জলমগ্ন আসানসোল




সকাল থেকে টানা কয়েকঘন্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের দিলদারনগরের বিস্তীর্ণ অঞ্চল।আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের এই এলাকাটিতে বেশির ভাগ রাস্তায় জল জমে যায় প্রায় হাঁটু পর্যন্ত।রবিবার সকাল থেকেই শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে বৃষ্টি।মুষলধারে এই বৃষ্টি চলতে থাকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত।তার পরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়ে চলেছে শিল্পাঞ্চল জুড়ে।টানা এই বৃষ্টিতে দিলদারনগরের রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় এক বাসিন্দা বলেন প্রতিবার একটু বেশি বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়।যাতায়াতের অসুবিধা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad