স্বামীর পরকীয়ার জেড়ে আত্মঘাতী হল এক বধূর। মৃতার নাম তন্দ্রা পাল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা সুকান্ত পল্লী ২২ নম্বর রেল গেট এলাকায়। যদিও মেয়ের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই মর্মে অশোকনগর থানা লিখিত অভিযোগ করেন মেয়ের বাবা।
সূত্রের খুবর, মাত্র সাত মাস আগে হাবড়া ফুলতলার বাসিন্দা তুষার পালের মেয়ে তন্দ্রা পালের দেখাশোনা করে বিয়ে হয়, গুমা সুকান্ত পল্লীর বাসিন্দা সুজিত দত্তের সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছু দিনের মধ্যে তন্দ্রা জানতে পারে তার স্বামী সুজিতের বিয়ের আগের থেকে অবৈধ সম্পর্ক রয়েছে সুজিতের মাসতুতো দাদার বৌয়ের সঙ্গে। সেই কথা তন্দ্রা ফোনে বার বার তার মাকে জানিয়েছিল। সেই নিয়ে স্বামী -স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝামেলা ও হত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কাল মঙ্গলবার তুষার বাবুর স্ত্রীর কাছে সুজিত ফোন করে জানায় তাদের মেয়ের খুব শরীর খারাপ, বারাসত হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে জান তুষার বাবু। সেখানে গিয়ে দেখেন তার মেয়ে মর্গে রয়েছে। হাসপাতালে খবর নিয়ে জানতে পারেন তাদের মেয়ে তন্দ্রা গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু তুষার বাবুর অভিযোগ তার মেয়েকে খুন করা হয়েছে। সুজিত ও তার বৌদির অবৈধ সম্পর্কের কারনে তাদের মেয়েকে খুন করেছে সুজিত। এই মর্মে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন তুষার বাবু।

No comments:
Post a Comment