বিশ্বের প্রথম খাড়া রেল লাইন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

বিশ্বের প্রথম খাড়া রেল লাইন




ভয়াবহ সুন্দর! এটির জন্য সম্ভবত এই বিশেষণই মানায়। বলছি, সুইজারল্যান্ডের খাড়া রেল লাইনের কথা। যেটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম খাড়া রেল লাইন৷
শুধু সৌন্দর্য নয়, এই রেল লাইনে চড়ে ভ্রমণ উপভোগ করলে আপনি হবেন দুঃসাহসী। কারণ একেবারে সরু দঁড়ির মতো এই রেল লাইন পাহাড়ের ফাঁক ও নদীর ওপর দিয়ে নিয়ে যাবে আপনাকে গন্তব্যস্থলে৷
এতো সব বর্ণনা শুনে যদি ট্রেনে চড়ার লোভ পেয়ে বসে আপনাকে, তাহলে জেনে রাখুন এর জন্য যেতে হবে সুইজারল্যান্ডে।
দেশটির স্টুসে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রেল লাইন৷
এই ট্রেনের যাত্রী হলে একদিকে যেমন প্রকৃতির অপরূপ শোভার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি৷ পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন৷ আর মনে মনে যদি সুপ্ত ইচ্ছে থাকে আপনার৷ তাহলে এই ট্রেনে চাপলে কিন্তু আপনার সেই আশা পূরণ হবে অনেকটাই৷
সুইজ প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড জানিয়েছেন, প্রায় ১৩০০ মিটার লম্বা এই রেল লাইন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫২.৬ বিলিয়ন ডলার৷ স্কিউজ সংস্থা এই রেল লাইনটি এবং ট্রেনগুলো তৈরির দায়িত্বে রয়েছে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেল লাইনটি প্রায় ৪৩০০ ফুট উঁচুতে৷ পাঁচ বছর ধরে তৈরি করা হয়েছে এই বিশেষ রেল লাইনটি৷
দেশটির রেলওয়ের মুখপাত্র ইভান স্টেইনার বলেছেন, এই রেল লাইন সুইসবাসীর জন্য গর্বের বিষয়৷
আগামীকাল রোববার থেকেই এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে৷ ১৪ বছর আগে এমন একটি পরিকল্পনা নেয়া হয়েছিল৷ প্রতি সেকেন্ডে ১০ মিটার যাবে এই ট্রেন৷

No comments:

Post a Comment

Post Top Ad