বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে সিনেমা ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চিত। শোনা গেছে, দীপিকা তার প্রেমিক অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে নভেম্বর মাসেই সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন। যদিও দুই বলিউড তারকাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ।
ওই অনুষ্ঠানে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন কবে বিয়ে করতে চলেছেন দীপিকা। প্রশ্ন শোনা মাত্র অভিনেত্রী জানান, বিষয়টি তার একেবারেই ভালো লাগলো না।সম্প্রতি এফআইসিসিআই লেডিস অর্গানাইজেশন এফএলও আয়োজিত ‘ফাইন্ডিং বিউটি ইন ইমপারফেকশন’ শীর্ষক আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা। সেই সময় সাংবাদিকরা তার বিয়ে সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করলে দীপিকা খুবই বিরক্ত হন এবং যোগ্য উত্তর দেন।
তিনি বলেন, আমি নিশ্চিতভাবেই এই প্রশ্নের কোনও উত্তর দেব না। এরকম একটি জায়গায় এই প্রশ্ন করা ভীষণই অসংবেদনশীল।
এই অনুষ্ঠানে দীপিকা ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াই করার জন্য সচেতনতা বাড়াতে বলেন। দীপিকা বিশ্বাস করেন যে, মহিলাদের মাঝে মাঝে নিজের কাজ ও দায়িত্ব থেকে ছুটি নেওয়া উচিৎ, কিন্তু ছুটি নিচ্ছেন বলে মনে যেন কোনও দোষী মনোভাব না জন্ম নেয়।
৩২ বছর বয়সী এই তারকা জানান যে, ‘নিখুঁত’ হওয়ার প্রচেষ্টায় মহিলারা নিজেদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দেন। দীপিকা বলেন, আমি মনে করি জীবনে বিভিন্ন রকম ভূমিকা পালন করতে করতে মহিলারা নিজেদের দোষী ভেবে নিতে থাকেন। তারা সব সময়ই ‘নিখুঁত’ হতে চেষ্টা করে। আমি মনে করি যে, নিজের জন্য সময় বের করা খুবই দরকার, সেটাও নিজেকে দোষী না ভেবে।
দীপিকা বলেন, মহিলারা সবসময় কারো না কারো জন্য কিছু না কিছু করার চেষ্টা করতে থাকেন। নিজের জন্য সময় বের করা খুবই স্বাভাবিক প্রয়োজন।
প্রায় চার বছর আগে এই অভিনেত্রী নিজের জীবনে ডিপ্রেশন ও তার থেকে বেরিয়ে আসার লড়াইয়ের কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। তিনি জানান যে, মানুষ তাদের কথা, সমস্যা সকলের সাথে শেয়ার করা নিয়ে করার ব্যাপারে লজ্জা পাওয়া একেবারেই ঠিক না। তাদের কথা শুনে অন্য সমস্যা গ্রস্ত মানুষেরা অনুপ্রেরণা পেতে পারে।
No comments:
Post a Comment