মালদা, ১ সেপ্টেম্বর : বিচার পছন্দ না হওয়ায় সালিসি সভায় একই পরিবারের ৫ জনের উপর হামলার অভিযোগ ১৩ জন গ্রামবাসীর বিরুদ্ধে। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, মালদা থানার মহিশবাথানি অঞ্চলের আলীপুর গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম,জহাক আলী(৬০),আমেনা বিবি(৪৫),কালু হোসেন(২৮),জলি হক(২৫) ও জিয়াবুল হক(১৬)।
অভিযুক্ত সেরাজুল সেখ,মুক্তার সেখ,মনি সেখসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্ত জহাক আলীর অভিযোগ,গ্রামে দুই পরিবারের মধ্যে বচসার কারণে গ্রামে সালিসি ডাকা হয়। সেই খানে ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এই নিয়ে শুরু হয় বচসা। দোষীদের বিপক্ষে সাক্ষী দেওয়ার কারণে তার পরিবারের উপর হামলা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ।
সালিসি শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়াও হয় জহাক আলীর পরিবারের উপর। হামলায় আহত হন জহাক আলী,তার স্ত্রী আমেনা বিবি ও তার ৩ সন্তান। রাতেই তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।


No comments:
Post a Comment