এবার আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল! ভাংচুর গাড়ি,বোমাবাজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

এবার আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল! ভাংচুর গাড়ি,বোমাবাজি




আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাতনের তরোই এলাকায়। জানা যায়,মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে মেদিনীপুরের দাতনের তরোই এলাকায় অত্যাচারিত ও আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে  যাওয়ার পথে আক্রান্ত হন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের অন্যান্যরা।অভিযোগ, জয় বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তর ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে তরোই এলাকায় অত্যাচারিত ও আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার রাস্তায় তৃণমূলের আশ্রিত গুন্ডারা তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।ভেঙ্গে দেওয়া হয় জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাঁচ।এছাড়াও বোমাবাজি করে বলে জয়ের অভিযোগ।কার্যত এদিন থানায় অভিযোগ করেন বলে জানান জয়বাবু। পাশাপাশি বারংবার বিজেপির উপর হামলা প্রসঙ্গে জয় বলেন,আর কোনও দল পশ্চিমবঙ্গে নেই।সব চলে গেছে।বিজেপি এখন ২ নম্বরে।ফলে তৃণমূলরা এখন স্বপ্নেও বিজেপিকে দেখতে পাচ্ছে,ভয় পাচ্ছে।সেই ভয় থেকেই বারবার তারা পিছন দিক থেকে হামলা চালাচ্ছে।বিজেপি কর্মীদের উপর তৃণমূলী গুন্ডাদের এইভাবে হামলার সুবিচার চান জয় বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দাতনের তরোই এলাকায় ফ্রর্ম বিলিকে কেন্দ্র করে ব্যপক ঝামেলা হয়। সেই সময়ে তৃণমূলের ক্যাডার বাহিনী বিজেপি কর্মীদের ব্যাপক মারধোর করে বলে জানা যায়ঘরে ঢুকে মহিলাদের উপর অত্যাচার শুরু করেন দাতনে বিজেপির অঞ্চল প্রধানের গোয়াল ঘর জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পশ্চিম মেদিনীপুরে বিজেপির জেলা সভাপতি সমীর দাস এই ঘটনায় ঘটনাস্থলে গেলে ওই এলাকার তৃণমূলের প্রমীলা বাহিনী তাকে শাবল ও লাঠি সোটা নিয়ে তারা করে। এই ঘটনায় কোনও রকমে প্রাণে বেঁচে তিনি ফিরে আসেন। মঙ্গলবার সেই ঘটনায় অত্যাচারিত ব্যাক্তির বাড়িতে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকছেন অবসরপ্রাপ্ত আইপিএস আরকে হান্ডা সহ এক গুচ্ছ নেতা কর্মীরা। দাতনের তরোই এলাকায় ফ্রর্ম বিলিকে কেন্দ্র করে ব্যপক ঝামেলা হয়। সেই সময়ে তৃণমূলের ক্যাডার বাহিনী বিজেপি কর্মীদের ব্যাপক মারধোর করেন ঘরে ঢুকে মহিলাদের উপর অত্যাচার শুরু করেন দাতনে বিজেপির অঞ্চল প্রধানের গোয়াল ঘর জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পশ্চিম মেদিনীপুরে বিজেপির জেলা সভাপতি সমীত দাস এই ঘটনায় ঘটনাস্থলে গেলে ওই এলাকার তৃণমূলের প্রমীলা বাহিনী তাকে শাবল ও লাঠি সোটা নিয়ে তারা করে। এই ঘটনায় কোনও রকমে প্রাণে বেঁচে তিনি ফিরে আসেন। মঙ্গলবার সেই ঘটনায় অত্যাচারিত ব্যাক্তির বাড়িতে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকছেন অবসরপ্রাপ্ত আইপিএস আরকে হান্ডা সহ এক গুচ্ছ নেতা কর্মীরা।

No comments:

Post a Comment

Post Top Ad