শিক্ষক দিবস স্পেশালঃ প্রধান শিক্ষকের ওপর প্রাণঘাতী হামলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

শিক্ষক দিবস স্পেশালঃ প্রধান শিক্ষকের ওপর প্রাণঘাতী হামলা


অর্ক রায়,মালদা, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসের মিটিং সেরে বাড়ি ফেরার পথে এক প্রধান শিক্ষকের উপর হামলা করে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার হামিদপুর অঞ্চলের তৌফিক গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রধান শিক্ষকের নাম, মহঃ হেদাদুল্লাহ শেখ(৫৫)। তিনি নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত সাফিউল্লাহ শেখ, সারিফুদ্দিন শেখ সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, মহঃ হেদাদুল্লাহ সেখ ও সাফিউল্লাহ সেখ সম্পর্কে ভাই।আক্রান্তর পরিজনেরা জানিয়েছেন, সাফিউল্লাহর সাথে প্রতিবেশী মদন শেখের একটি পুরনো বিবাদ চলছিল। মঙ্গলবার রাতে মোটরবাইক নিয়ে প্রধান শিক্ষক হেদাদুল্লাহ শেখ শিক্ষকদিবশের মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত সাফিউল্লাহ শেখ সন্দেহ করেন হেদাদুল্লাহ শেখ তার বিরুদ্ধে গিয়ে মদনের পক্ষ নিচ্ছেন। এই অভিযোগ তুলে ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে সাফিউল্লাহ শেখ, সাইফুদ্দিন শেখ সহ ৬ জন তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপ লাগে প্রধান শিক্ষকের মাথায়। এর পরেই পরিবারের লোকেরা জানতে পেরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তার মাথায় ১৪টি সেলাই পরেছে। শিক্ষক দিবসে একজন শিক্ষকের উপর অমানবিক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।
তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad