তৃণমূলের কাউনসিলরের বাড়িতে হামলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

তৃণমূলের কাউনসিলরের বাড়িতে হামলা


জলসায় গায়িকার হাত ধরে টানাটানি করার প্রতিবাদে তৃণমূলের মহিলা কাউন্সিলের বাড়িতে হামলা দুষ্কৃতিদের। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির ডানলপের। বন্ধ ডানলপ কারখানার আবাসনে থাকেন বাঁশবেড়িয়া পুরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিকা সিং। বাড়ির কাছেই গনেশ পুজো উপলক্ষে বিচিত্রানুষ্ঠান আয়োজিত হয় রবিবার রাতে।

সেখানে হঠাৎ করেই নেশাগ্রস্থ অবস্থায় মঞ্চে উঠে এক মহিলা সঙ্গীত শিল্পীর হাত ধরে টানাটানি শুরু করে স্থানীয় সমাজবিরোধী সুমন দাস(বিট্টু) বলে অভিযোগ। সে সময় প্রতিবাদ করেন কাউন্সিলের স্বামী সাকিল অাহমেদ। বিট্টুকে মঞ্চ থেকে নামিয়ে দেন তিনি। অভিযোগ এর প্রতিবাদেই আজ ভোররাত চারটে নাগাদ কাউন্সিলের বাড়িতে হামলা চালায় বিট্টু ও তাঁর সহযোগী গৌতম দে। তারা ভারী কিছু দিয়ে আঘাত করে দরজা ভাঙার চেষ্টা করে। শব্দ পেয়ে ঘুম থেকে উঠে সারিকাদেবী চিৎকার করলে বাইরে বিকট শব্দে কেঁপে ওঠে। সারিকা দেবী বলেন দুষ্কৃতিরা বাড়ির সামনে বোম অথবা গুলি চালিয়ে চলে যায়। জানালা দিয়ে তিনি বিট্টু ও তার সহযোগী গৌতমকে দেখতে পান। আজ দুপুরে সারিকা সিং এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে সকলের প্রশ্ন খোদ কাউন্সিলের বাড়িতে যদি এভাবে হামলা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে?

No comments:

Post a Comment

Post Top Ad