ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব কোথায় দিয়েছিলেন অভিষেক? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব কোথায় দিয়েছিলেন অভিষেক?

টরন্টোতে গিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক
টরন্টো, ১৪ সেপ্টেম্বর- ক্যারিয়ারের শুরুতে সালমান খানের সঙ্গে প্রেম করেছেন ঐশ্বরিয়া। অন্যদিকে ঐশ্বরিয়াকে বিয়ে করার আগে কারিশমা কাপুরের সঙ্গে বাগদানও হয়ে গিয়েছিল অভিষেকের। কারিশমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবার পর ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক।
ঐশ্বরিয়াকে কোথায় বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঐশ্বরিয়া? সে কথা এবার প্রকাশ্যে আনলেন অভিষেক। জানালেন, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েই ঐশ্বরিয়াকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘মনমর্জিয়া’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এ কথা জানালেন অভিষেক। এই সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। সিনেমার প্রিমিয়ারে এসে এই কথাটি খোলাসা করেন অভিষেক। তিনি বলেন, এখানেই ঐশ্বরিয়াকে প্রথম নিজের মনের কথাটা বলতে পেরেছিলেন।
অভিষেক বলেন, টরন্টো বরাবরই আমার কাছে প্রিয় জায়গা। গতবারও, আমার ছবির প্রিমিয়ার এখানেই হয়েছিল। আমি এখানেই আমার স্ত্রীকে প্রোপোজ করেছিলাম। তবে বিষয়টি নিয়ে বেশি কিছু বলবো না। কারণ বিষয়টি আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক।
বিখ্যাত রয় থমসন হলে উপস্থিত দর্শকদের সঙ্গে ছবির বিষয়বস্তু ও শিল্পীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ জানান, সিনেমাটি করতে গিয়ে কোনো রকম প্রভাব দেখাননি প্রযোজক। পরিচালক তার ইচ্ছামতোই সিনেমাটি করতে পেরেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad