অবশেষে যাকে বিয়ে করছেন সলমন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

অবশেষে যাকে বিয়ে করছেন সলমন


বোধহয় শেষ হচ্ছে সব জল্পনা-কল্পনা। খান-বাড়িতে এবার বিয়ের সানাই বাজবে। তবে কি তিনি মনের মতো পাত্রী খুঁজে পেয়েছেন। সাম্প্রতিককালে এমন কোনও ফিল্ম প্রমোশন নেই যেখানে তার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি সলমনকে। কিন্তু কখনওই সোজাসাপ্টা উত্তর দেননি।
যদিও ২০১৬-য় এক বার জানিয়েছিলেন, বিয়ে করলে তিনি নিজেই টুইট করে জানাবেন। আর সে জন্যই বোধহয় মঙ্গলবার দুপুরে সালমানের টুইট দেখেই অনেকে চমকে ওঠেন। সেই সাথে একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, শেষমেশ কি ঘর বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম ব্যাচেলর? এক ফ্যান তো লিখেই বসলেন, আমার হার্টফেল হওয়ার আগে দয়া করে খোলসা করে বলুন।ফ্যানদের অনেকেই অবশ্য সালমানের খানের বিয়ে ছাড়া অন্য কথাও ভেবেছিলেন। সেটা কী? অনেকেই টুইট করে সালমানের কাছে জানতে চেয়েছেন, নতুন ফিল্মের জন্য নায়িকা খুঁজে পেলেন নাকি? কয়েক ঘণ্টার মধ্যেই সেটি রি-টুইট করেন সাড়ে ১০ হাজারের কাছাকাছি ফ্যান। ১৪ হাজার শেয়ার হয়। আর লাইক করেন প্রায় সাড়ে ৫২ হাজার। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার মাঝেই গোটা বিষয়টা খোলসা করেছেন সালমান স্বয়ং।
শ্যালক আয়ুষ শর্মাকে নিজের প্রযোজনায় লঞ্চ করবেন। আপাতত ঠিক হয়েছে ফিল্মের নাম হবে, ‘লভরাত্রি’। আর অভিরাজ মিনাবালার পরিচালনায় ফিল্মের নায়িকাই খুঁজে পেয়েছেন তিনি। ওয়ারিনা হুসেন।
ওয়ারিনার ছবি পোস্ট করে সলমন লিখেছেন, চিন্তার কিছু নেই। আয়ুষের ফিল্মের জন্য ‘লড়কি মিল গয়ি, ওয়ারিনা’। তা হলে চিন্তা করবেন না। আনন্দে থাকুন। সূত্র: আনন্দবাজার

No comments:

Post a Comment

Post Top Ad